ঢালিউডবিনোদন

ওটিটি প্ল্যাটফর্মে আট নির্মাতার আট ছবি

ছোট ও বড় পর্দার আট নির্মাতা এবার নির্মাণ করছেন, আটটি ওয়েব ফিল্ম। ওয়েব ফিল্মগুলো দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম ‘সিনেমেটিক’–এ ।

এর বিপণন পরিচালক তামজিদ-উল আলম জানান, ‘সব কটি ছবির কাজ শেষ হলে আগামী অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে ছবিগুলো।’ প্রতিটি ছবির দৈর্ঘ্য হবে ৯০ মিনিট করে। এটি প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস লিমিটেড।

ছবিগুলো পরিচালনা করেছেন, শিহাব শাহীন, গোলাম সোহরাব দোদুল, আশফাক নিপুণ, ইমরাউল রাফাত, কাজল আরিফিন, রায়হান রাফি, সঞ্জয় সমদ্দার ও মিজানুর আরিয়ান নির্মাণ করছেন ছবিগুলো।

এরই মধ্যে ‘ট্রল’ ও ‘জানোয়ার’ নামে দুটি ছবির শুটিং শেষ হয়েছে। ‘ডার্ক রুম’ নামে আরেকটি ছবির শুটিং চলছে। এটি পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল।

সংশ্লিষ্ট খবর

Back to top button