ঢালিউডবিনোদন

নারী পাচারের অভিযোগে নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার গ্রেফতার

নারী পাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে মানবপাচারের অভিযোগে সোহাগকে গ্রেপ্তার করেছেন সিআইডির (ঢাকা মেট্রো, উত্তর বিভাগ) কর্মকর্তারা। এসময় দুবাই পুলিশের তথ্যের ভিত্তিতে গত মাসে আজম খানসহ তার নারী পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতারের কথাও জানায় সিআইডি।

পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে তিন জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেই জবানবন্দির ভিত্তিতেই সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। জবানবন্দিতে আজম খান ও তার সহযোগীরা বলেছেন, এই চক্র মূলত ‘নৃত্যকেন্দ্রিক’। কয়েকজন নৃত্য সংগঠক ও শিল্পী এই নেটওয়ার্কের অংশ। জড়িত আছেন ছোটখাটো ক্লাবের কর্ণধারেরাও।

উল্লেখ্য, ‘ধ্যাততেরিকি’ ছবিতে নৃত্য পরিচালনার জন্য ২০১৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন ইভান শাহরিয়ার সোহাগ। ‘নিত্যভূমি’ নামে একটি নাচের দল রয়েছে তার।

সংশ্লিষ্ট খবর

Back to top button