
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে রীতিমত লজ্জায় ফেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের দেয়া ১৯৫ রানের টার্গেটে খেলতে নেমে ১১২ রানের বেশি করতে পারেনি দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা।
শারজায় টস জিতে ব্যাট করতে নেমে অ্যারণ ফিঞ্চের ৪৭ আর ডি ভিলিয়ার্সের ৭৩ রানের হার না মানা ইনিংসে ভর করে ২ উইকেটে ১৯৪ রান সংগ্রহ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে ৪৬ বলে ১০০ রানের অপরাজিত জুটি গড়েন ভিলিয়ার্স। ৩৩ রান করেন কোহলি। ১৯৫ রানের লক্ষ্যে খেলতে নেমে, যুজবেন্দ্র চাহাল-ওয়শিংটন সুন্দরদের টাইট বোলিংয়ের সামনে ৯ উইকেটে ১১২ রানে থামে কলকাতা নাইট রাইডার্সের ইনিংস।
ফলে ৮২ রানের বড় জয় নিয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠলো এখন পর্যন্ত শিরোপার মুখ না দেখা বেঙ্গালুরু।



