
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৮ উইকেটে হারিয়ে জয় তুলে নিল কিংস ইলেভেন পাঞ্জাব।
বেঙ্গালুরুর ছুঁড়ে দেওয়া ১৭২ রানের লক্ষ্যে, মাঠে নামেন ক্যারিবীয় ব্যাটসম্যান। মারকুটে ব্যাটিং দিয়ে শুরু করেন। ইনিংস শেষ হওয়ার এক বল থাকতে, দলের স্কোর সমতায় রেখে রান আউট হন গেইল।
প্রচণ্ড উত্তেজনা তখন গ্রাস করেছিল দুই দলকেই। এগিয়ে এসে চহালের ডেলিভারি ফুলটস নেন পুরান। সেই শট লং অনে থাকা ক্রিস মরিসের বাড়ানো হাতের নাগাল পেরিয়ে হয় ৬। জিতে যায় পাঞ্জাব। ৪৯ বলে ৬১ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হন রাহুল।



