
প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ২৬ রানে হারালো পাকিস্তান। শাহীন শাহ আফ্রিদির ৫ উইকেটের বিপরীতে ম্লান ব্রেন্ডন টেলরের সেঞ্চুরি। তিনম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো স্বাগতিকরা।
রাওয়াল পিন্ডিতে টস জিতে আগে ব্যাট করে ৮ উইকেটে ২৮১ রান করে পাকিস্তান। হারিস সোহেল করেন ইনিংস সর্বোচ্চ ৭১ রান। ইমাম উল হকে ব্যাটে আসে ৫৮। লক্ষ্য তাড়া করতে নেমে ২ রানে ভাঙ্গে জিম্বাবুয়ের ওপেনিং জুটি।
এরপর লড়াই করেন, ব্রেন্ডন টেলর আর উইসলি মাধভারে। ম্যাচসেরা টেলর ১১২ আর মাধভারে আউট হয়েছেন ৫৫ রান করেন। ক্রেগ আরভিনের ব্যাট থেকে আসে ৪১ রান। ইনিংসের দুই বল আগে ২৫৫ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
শাহীন শাহ আফ্রিদি ৫ এবং ওয়াহাব রিয়াজ পান ৪ উইকেট। একই ভেন্যুতে কাল হবে দ্বিতীয় ওয়ানডে।



