
করোনাকালীন বিরতি শেষে ঘরের মাঠে প্রথম সিরিজই জিতে নিলো পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ে ৬ উইকেটে হারিয়েছে তারা। ৮৮ বল হাতে রেখে ম্যাচ জেতায় আইসিসি ওয়ানডে সুপার লিগে ২০ পয়েন্ট অর্জন করেছে বাবর আজমের দল।
টস জিতে আগে ব্যাট করে ২০৬ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। স্পিনার ইফতেখার নেন ৫ উইকেট। তার মধ্যে টেলরকে ৩৬ এবং উইলিয়ামসনকে ৭৫ রান ফেরান তিনি।
২০৭ রানের ছোট টার্গেটে খেলতে নেমে ইমাম উল হক ৪৯ রানে ফিরলেও বাবর আজমের অপরাজিত ৭৭ রানের ইনিংসে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় পাকিস্তান।
এ ম্যাচসহ ক্যারিয়ারের ২১০টি ওয়ানডে পরিচালনা করে, রেকর্ড করলেন আম্পায়ার আলিম দার। আগামী মঙ্গল সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দু’দল।



