বলিউডবিনোদন

হানিমুনে পানির নিচে গেলেন কাজল

মধুচন্দ্রিমায় কোথায় গেলেন ভক্তদের আর না জানিয়ে থাকতে পারলেন না সদ্য বিবাহিতা বলিউড তারকা কাজল আগারওয়াল। রোববার ইনস্টাগ্রামে একের পর এক ছবি প্রকাশ করে জানান দিলেন এই নায়িকা। বরকে নিয়ে তিনি এখন আছেন মালদ্বীপের কনরাড দ্বীপে।

একের পর এক ছবিগুলো প্রকাশ করে কাউকে ঈর্ষায় আর কাউকে আফসোসে ভাসিয়ে দিলেন কাজল। ইনস্টাগ্রাম দেয়া ছবিতে কিসলু ও কাজল জানিয়েছেন, তাঁরা মালদ্বীপে রাঙ্গালি আইল্যান্ড রিসোর্টে আছেন। এ হোটেল মালদ্বীপের রাঙ্গালি দ্বীপে পানির নিচে অবস্থিত। এখানেই তৈরি হচ্ছে বিশ্বের প্রথম অর্ধনিমজ্জিত জাদুঘর।

 70428 29

সমুদ্র থেকে প্রায় ১৬ ফুট নিচে কনরাড মালদ্বীপ রাঙ্গালি আইল্যান্ড হোটেলের ভেতরে আছে কাচঘেরা একটি রেস্তোরাঁ। যেখানে বসে সামুদ্রিক প্রাণীদের চলাফেরা দেখা যায়। সমুদ্রের নিচে ১৮০ ডিগ্রি প্যানারমিক ভিউতে বসে রেস্টুরেন্টের খাবারের তালিকা অনুযায়ী মালদ্বীপের গলদা চিংড়ি আর পশ্চিমা খাবার খাওয়া যায়। এই হোটেলে এক রাত থাকতে খরচ করতে হয় প্রায় ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় ৩৩ লাখের বেশি।

12227083 774130896047987 2931466276787739463 n 11

আর বিলাসবহুল অবকাশযাপন কেন্দ্রের ছবি শেয়ার করে গৌতম লিখেছেন, ‘বেড়াতে বের হয়ে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে। অবশ্য সতর্কতার সঙ্গেই বের হয়েছি। ধীরে ধীরে স্বাভাবিক দিনে ফিরছি…।’ ইনস্টাগ্রামে বিমানের ককপিটের ছবিও শেয়ার করেছেন গৌতম। সেখানে মজা করে লিখেছেন, ‘বিকল্প জীবিকা’।

প্রসঙ্গত, গত জুন মাসে আংটিবদল সেরেছিলেন কাজল আগারওয়াল ও গৌতম কিসলু। এরপর গত ৩০ অক্টোবর ধুমধাম করে তাঁদের বিয়ে হয়। প্রায় তিন বছর প্রেম করার পর বিয়ে করেছেন তাঁরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button