
চিকিৎসা শেষে দুবাই থেকে দেশে ফিরেছেন চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও চলচ্চিত্র শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ার হোসেন ডিপজল। বর্তমান বেশ সুস্থ আছেন এই অভিনেতা।
গত ৭ ডিসেম্বর দুবাই থেকে ডিপজলের বড় ছেলে শাদমান মনোয়ার অমি জানিয়েছিলেন, ডিপজলের হার্টে দুটি রি-ব্লক ধরা পড়েছে। নিয়মিত চেকআপের অংশ হিসেবে চিকিৎসা নিতে ডিপজল ঢাকা ছাড়েন ১ ডিসেম্বর। তিনি নিয়মিত সিঙ্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিলেও এবার ভিসা জটিলতায় হাসপাতালটির দুবাই শাখায় চিকিৎসা নিয়েছেন।
ডিপজল বলেন, ‘আমি এখন সুস্থ আছি। ওখানে প্রথমে যে হাসপাতালে ছিলাম, ওরা বলেছিল রিং পরাতে। তবে অন্য দুই হাসপাতাল বলেছে, ওষুধ খেয়ে চলে আসতে। এখন কোনো অসুবিধা নেই।



