বিনোদনবলিউড

প্রায় ৩০০ কোটি টাকার বাজেটে হৃতিক-দীপিকা

হৃতিকের নতুন সিনেমা ‘ফাইটার’ হতে যাচ্ছে বলিউডের অন্যতম ব্যয়বহুল সিনেমার একটি। প্রাথমিকভাবে এই সিনেমার বাজেট ধরা হয়েছে ২৫০ কোটি রুপি; যা বাংলাদেশি টাকায় ২৯০ কোটি টাকার কাছাকাছি। বলিউডের প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাঙ্গামা এ তখ্য জানায়।

বলিউড হাঙ্গামা এই সিনেমা প্রসঙ্গে প্রতিবেদন জানায় আলোচিত ‘ব্যাং ব্যাং’ ও ‘ওয়ার’ সিনেমার পর হৃতিক রোশন ও পরিচালক সিদ্ধার্থ আনন্দ নতুন সিনেমায় জুটি বাঁধছেন। সিনেমায় হৃতিককে বিমান বাহিনীর অফিসার পদে দেখা যাবে।

পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই সিনেমায় থাকছে সত্যিকারের ফ্লাইট দৃশ্যে অ্যাকশনের শটসহ নানা চমক। যা এই যাবতকালের হৃতিক রোশন ও সিদ্ধার্থ আনন্দ জুটির সবচেয়ে অ্যাকশন সিনেমা হিসেবে বিবেচিত হবে।

এর আগে, নতুন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন বলিউড সুপারহিরো হৃতিক রোশন। এক টুইট বার্তায় ৩২ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে জানিয়েছিলেন, ‘ফাইটার’ শিরোনামে নতুন এই সিনেমায় তাঁর বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। সিনেমাটি মুক্তি পাবে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর।

সংশ্লিষ্ট খবর

Back to top button