
টাইগার বোলিংয়ে আবারো নাস্তানাবুদ ওয়েস্ট ইন্ডিজ। বঙ্গবন্ধু সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ১৪৮ রানে অলআউট ক্যারিবিয়রা।
মিরপুর স্টেডিয়ামে টস জিতে, আগে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ১০ রান থেকে উইকেট পড়া শুরু। টিকতে পারেন নি কোনো ব্যাটসম্যান। বাংলাদেশের প্রথম ব্রেক থ্রু এনে দেন মুস্তাফিজুর রহমান।
এরপর সাকিব আল হাসানের জোড়া আঘাতের পাশাপাশি মেহেদী হাসান মিরাজের চার উইকেট শিকারে, পুরো ভেঙ্গে পড়ে ক্যারিবিয়দের ব্যাটিং লাইনআপ। এ ম্যাচ জিতলে একম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত হবে স্বাগতিকদের।
তাছাড়া, টানা তৃতীয় ও পঞ্চমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের কীর্তি গড়বে টাইগাররা।



