
তৃতীয় ও শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে বিশাল রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ২৯৮ রানের ২৯৮ রানের টার্গেটে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ।
অভিজ্ঞ তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর ব্যাটিং নৈপুণ্যে স্বাগতিকরা ৬ উইকেটে করেছে ২৯৭ রান। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যা সর্বোচ্চ সংগ্রহ! এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের।
ব্যক্তিগত শূণ্য রানে ফেরেন লিটন দাস। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তকে নিয়ে ভালো ভিত গড়ার চেষ্টা করেন তামিম ইকবাল। কিন্ত আজও ব্যর্থ হন শান্ত, ফেরেন ২০ রান করে। তবে তৃতীয় উইকেটে সাকিব আল হাসানের সাথে ৯৩ রানের জুটি গড়েন তামিম। নিজের ৬৪ রান করে বিদায় নেন তামিম। পরে ফিফটি হাঁকান সাকিব আল হাসানও। এরপরই সাজঘরে ফেরেন তিনি।
তবে এ ম্যাচে স্বাগতিক স্কোয়াডে দুটি পরিবর্তন হয়েছে। পেসার হাসান মাহমুদ এবং রুবেলে হোসেনের জায়গায়, দলে ফিরেছেন তাসকিন আহমেদ এবং সাইফুদ্দিন।



