বিনোদনঢালিউড

শাকিব খানের হ্যাটট্রিক

সেরা করদাতা হিসাবে হ্যাটট্রিক করলেন, ঢালিউড সুপারস্টার শাকিব খান। ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত টানা ৩ বছর সেরা করদাতার রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন তিনি। গত ২৬ জানুয়ারি ২০১৯-২০ করবর্ষের গেজেট প্রকাশ করে এনবিআর।

ধারাবাহিক অর্জনে উচ্ছ্বসিত শাকিব খান বলেন, ‘যারা করের আওতাভুক্ত দেশের স্বার্থে ও সচেতন নাগরিক হিসাবে তাদের অবশ্যই কর দেওয়া উচিত। আমি অভিনয় পেশায় এসে সফল হয়ে সেখান থেকে আয় করে নিয়মিত ট্যাক্স দিচ্ছি।’

তিনি বলেন, ‘শিল্পীদের দৈন্যতার কথা ফলাওভাবে প্রচার করা হয়; কিন্তু শিল্পীরা যে ট্যাক্স দিয়ে সেরাও হয়, সেটি অনেকেই ভালো করে জানেন না। বিষয়টি অন্যদের জন্য অনুকরণীয় হওয়া উচিত। আমি অভিনয়ে পেশা গড়ে ট্যাক্স দিচ্ছি, এটি আমার জন্য অবশ্যই গর্বের।’

আগের দু’বার দেশের বাইরে থাকার কারণে রাষ্ট্রীয় এ স্বীকৃতির অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিনি। এবার সেখানে সশরীরে উপস্থিত থেকে ট্যাক্সকার্ড গ্রহণের ইচ্ছার কথাও জানিয়েছেন শাকিব খান।

সংশ্লিষ্ট খবর

Back to top button