খেলাধুলাক্রিকেট

প্রস্তুতি ম্যাচে বিবর্ণ বাংলাদেশ

চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে, তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ১৬০ রানে অলআউট বিসিবি একাদশ। ফলে ৯৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ একাদশ।

এক উইকেটে ২৪ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে বিসিবি একাদশ। মধ্যাহ্ন বিরতির আগে আরো তিন উইকেট হারিয়ে স্বাগতিকদের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১১৫ রান। নাঈম শেখ ফেরেন ৪৮ রান করে। রাকিন কর্নওয়ালের স্পিন ঘূর্ণিতে প্রথম  ইনিংসে ১৬০ রানে গুটিয়ে যায় তারা। কর্নওয়াল নেন ৫ উইকেট।

এর আগে অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটের ৮৫, জন ক্যাম্পেবেলের ৪৪ ও কাইল মায়ার্সের ৪০ রানের সুবাদে, প্রথম ইনিংসে ২৫৭ রানে অলআউট হয়ছে উইন্ডিজ একাদশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button