আন্তর্জাতিকএশিয়া
কৃষক আন্দোলন: রণক্ষেত্র দিল্লির সিংঘু সীমান্ত

কৃষক আন্দোলন ঘিরে, এবার রণক্ষেত্র দিল্লির সিংঘু সীমান্ত। কৃষকদের তাবু গুড়িয়ে দিয়েছে হামলাকারিরা। দু’পক্ষের খণ্ডযুদ্ধ থামাতে গিয়ে হামলার শিকার হন,পুলিশ সদস্যরাও।
শুক্রবার দুপুরে দিল্লি-হরিয়ানার সিংঘু সীমান্তে অবস্থান করা কৃষকদের ওপর ইট-পাটকেল নিয়ে ঝাপিয়ে পড়ে একদল হামলাকারি। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, প্রায় ২শ’ স্থানীয় বাসিন্দা অংশ নেয় তাণ্ডবে। গুড়িয়ে দেয়া হয় কৃষকদের তাবু।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে হামলার শিকার হন আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। এদিকে, বাইরের এ উত্তাপের রেশ ছিলো ভারতের পার্লামেন্টেও। বাজেট অধিবেশন বয়কট করেছেন ১৮ জন বিরোধী দলীয় সদস্য।
সরকারের নতুন কৃষি আইন পরিক্ল্পনা বাতিলের দাবিতে ভারতজুড়ে টানা বিক্ষোভে কৃষকরা। সম্প্রতি এ আইন স্থগিতে আদেশও দেয় দেশটির সুপ্রিমকোর্ট।



