
চট্টগ্রাম টেস্টের নিয়ন্ত্রণ নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কাইল মায়ার্সের শতকের পর বোর্নারের হাফ সেঞ্চুরিতে ব্যাফফুটে টাইগাররা। দুই সেশনে উইকেটশূণ্য থাকে স্বাগতিক বোলাররা।
বাংলাদেশের দেয়া ৩৯৫ রানের টার্গেটে, ৩ উইকেটে ১১০ রান নিয়ে পঞ্চমদিনে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম সেশনে সফরকারীদের কোনো উইকেট নিতে পারেননি মিরাজ-তাইজুলরা। উল্টো লাঞ্চ বিরতির আগ পর্যন্ত তাদের সংগ্রহ দাড়ায় ৩ উইকেটে ১৯৭ রান।
এরপর ক্যারিয়ারের প্রথম শতক হাঁকান কাইল মায়ার্স। অভিষেক টেস্টে হাফসেঞ্চুরি পূরণ করেন বোনার্সও। তাতে দু’ব্যাটসম্যানের জুটি ছাড়ায় দুইশো’র ওপর। দ্বিতীয় সেশনেও উইকেট শূণ্যই থাকে টাইগাররা। তবে তৃতীয় সেশনের শুরুতেই, ৮৬ রান করা বোর্নাসকে ফেরান তাইজুল।



