
ঢাকা টেস্টে ফলোঅনের লজ্জায় পড়া বাংলাদেশকে বাঁচালেন লিটন দাস-মেহেদী মিরাজের জুটি। টপ অর্ডারে ব্যর্থতায় ব্যাটিং বিপর্যয়ে পড়া স্বাগতিকদের দলীয় স্কোর আড়াইশো টপকাতে সাহায্য করলেন তারা।
৪ উইকেটে ১০৫ রান নিয়ে তৃতীয়দিনে ব্যাট করতে নামে বাংলাদেশ। ক্যারিয়ারের ২২তম অর্ধশতক তুলে নেন মুশফিকুর রহিম। কিন্তু অপরপ্রান্তে টিকতে পারেননি মোহাম্মদ মিঠুন। ১৫ রান করে সাজঘরে ফেরেন তিনি।
হাফসেঞ্চুরি পূরণ করে রাকিন কর্ণওয়ালের টোপের শিকার হোন মুশফিকুরও। রিভার সুইপ খেলতে গিয়ে, উইকেট খোয়ান তিনি। তবে সপ্তম উইকেটে, লিটন-মিরাজের কার্যকরী শতরানের জুটিতে, ব্যাটিং বিপর্যয় কিছুটা কাটিয়ে উঠে স্বাগতিকরা।



