
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলের ত্রয়োদশ আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মধ্যকার ম্যাচ দিয়ে, আগামী ৯ এপ্রিল পর্দা উঠবে এই টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজিভিত্তিক লিগের।
ভেন্যুর বিষয়ে বিসিসিআই জানিয়েছে, ভারতের ছয়টি শহরে হবে আইপিএলের এবারের সব ম্যাচ। শহরগুলো হলো, আহমেদাবাদ, ব্যাঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, মুম্বাই এবং কলকাতা।
তবে আগের সব আসরগুলোর মতো এবার হোম-অ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে না। এবার সব ভেন্যুই থাকবে নিরপেক্ষ। প্রায় পৌনে দুই মাস ধরে চলবে এবারের আইপিএল। আসরের ম্যাচ সংখ্যা ৬০টি। এ টুর্নামেন্টে গ্রুপ স্টেজে প্রতিটি দল খেলবে ১৪টি করে ম্যাচ।
ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩০ মে। বাংলাদেশ সময় বিকাল ৪টায় আর রাত ৮টায় অনুষ্ঠিত হবে ম্যাচ।



