
শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে, ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ।
টস জিতে আগে ব্যাট করে, দিনেশ চান্দিমালের ৫৪ এবং আশ্বিন বান্দারার ৪৪ রানে ভর করে ৪ উইকেটে ১৩১ রান করে শ্রীলঙ্কা। সহজ টার্গেটে তাড়া করতে নেমে, ব্যাটিং বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।
তবে ফ্যাবিয়ান অ্যালনের ৬ বলে ২১ রানের ঝড়ো ইনিংসে, ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ক্যারিবিয়রা। লঙ্কান বোলার লাকশান সান্দাকানা তিনটি এবং দুশমান্থা চামেরা ও ডি সিলভা নেন দুইটি করে উইকেট।



