বিনোদনঢালিউড

লাইফ সাপোর্টে নায়ক শাহীন আলম

লাইফ সাপোর্টে রয়েছেন এক সময়ের ব্যস্ত চিত্রনায়ক শাহীন আলম। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে শনিবার রাতে তাকে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক ওমর সানি।

সানি বলেন, গতকাল ওর ছেলে ফোন দিয়েছিল শুধু বলল- আঙ্কেল বাবা লাইফ সাপোর্টে, করোনা পজিটিভ। এমনিতেই কিডনি চিকিৎসায ব্যয়বহুল ব্যাপার তারপর আবার লাইফ সাপোর্ট। ওর পরিবারের অবস্থা ভালো। কিন্তু ব্যয়বহুল চিকিৎসার খরচ মেটাতে হলেতো রাজার ভাণ্ডারও শেষ হয়ে যায়।

আর্থিক অসচ্ছ্বলতার কথা সরাসরি জানান শাহীন আলমের একমাত্র ছেলে ফাহিম নূর আলম। তিনি প্রধানমন্ত্রী ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের কাছে বাবার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা কামনা করে বলেন,  বাবা ছিলেন স্বনামধন্য একজন চলচ্চিত্র শিল্পী। আশা করবো এই মুহূর্তে প্রধানমন্ত্রী আমাদের পাশে থাকবেন। আর্থিকভাবে সাহায্য করার আবেদন করছি। আমার বাবাকে আরও অনেক দিন বাঁচিয়ে রাখতে চাই। সবাই দোয়া করবেন।

১৯৮৬ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান শাহীন আলম। তার অভিনীত প্রথম সিনেমা ‘মায়ের কান্না’। এটি ১৯৯১ সালে মুক্তি পায়। এর পরে আরো অনেক ছবিতে অভিনয় করেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button