বিনোদনঢালিউড

মুক্তির অপেক্ষায় ‘ঢাকা ড্রিম’

মুক্তির ছাড়পত্র পেলো প্রসূন রহমানের বিশেষ চলচ্চিত্র ‘ঢাকা ড্রিম’। এটি নির্মাতার তৃতীয় উদ্যোগ। যেখানে উঠে আসবে নানা কারণে রাজধানীতে আসতে চাওয়া অথবা বাধ্য হওয়া কিছু মানুষের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্প।

১ ঘণ্টা ৪০ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ড থেকে যদিও চূড়ান্ত ছাড়পত্র পেয়েছে ২২ ফেব্রুয়ারি। তবে সার্টিফিকেট হাতে পেতে আরও কিছু সময় বেশি লেগেছে।

ছাড়পত্র পেয়ে ছবিটির প্রযোজক-পরিচালক প্রসূন রহমান জানান, একটি ভাল দিন দেখে নিকটতম শুক্রবারে ছবিটি সবার জন্য উন্মুক্ত করতে চান। দেশের উল্লেখযোগ্য প্রেক্ষাগৃহগুলোতে দেওয়ার সেই প্রস্তুতি চলছে।

ইমেশন ক্রিয়েটর-এর ব্যানারে নির্মিত এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শাহাদাৎ হোসেন, মুনিরা মিঠু, আবদুল্লাহ রানাসহ অনেকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button