বিনোদনঢালিউড

স্বাধীনতা পুরস্কার পেলেন গাজী মাজহারুল ও আতাউর রহমান

জাতীয় পর্যায়ে ‘গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ’ অবদানের স্বীকৃতি হিসেবে বিশিষ্ট নয় ব্যক্তির মধ্যে সংস্কৃতি অঙ্গণের দুই বিশিষ্ট ব্যক্তি আতাউর রহমান ও গাজী মাজহারুল আনোয়ার পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার-২০২১।

রোববার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাট্যব্যক্তিত্ব মঞ্চসারথী আতাউর রহমান ও কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র পরিচালক-প্রযোজক গীতিকার গাজী মাজহারুল আনোয়ার এবার এ পুরস্কার পাচ্ছেন।

আতাউর রহমান একাধারে টেলিভিশন অভিনেতা, মঞ্চ নির্দেশক এবং লেখক। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরবর্তী মঞ্চনাটক আন্দোলনের অগ্রদূত। মঞ্চনাটকে অবদানের জন্য ২০০১ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত হন তিনি।

গাজী মাজহারুল আনোয়ার দেশের একজন কিংবদন্তি সুরকার-গীতিকার। স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা তিনি। একাধারে তিনি চলচ্চিত্র পরিচালনা, প্রযোজনা, রচনাও করেছেন। তিনি ২০০২ সালে বাংলাদেশের একুশে পদক লাভ করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button