বিনোদনঢালিউড

আইসিইউতে সুমন

অর্থহীনের বেজ বাবা খ্যাত সুমনকে উন্নত চিকিৎসার জন্য গুরুতর অসুস্থ অবস্থায় থাইল্যান্ডের ব্যাংককে নেয়া হয়েছে। সেখানে সামিতিভেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন তিনি। আর মেরুদণ্ডে সার্জারির জন্য জার্মানিতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন সুমন।

বেশ কয়েক বছর আগে চিকিৎসকেরা সুমনের শরীরে দুটি টিউমারের অস্তিত্ব পান। সেসময় জানা যায়, তিনি ক্যানসারে আক্রান্ত। তখন ক্যানসারটি প্রথম ধাপে ছিল। এই গায়কের শরীরে অস্ত্রোপচার করা হয়। এর কিছুদিন পর চিকিৎসকেরা জানান, তার আবার ক্যানসার ধরা পড়েছে। আবারও সার্জারি করা হয়।

২০১৭ সালে সার্জারির পর ব্যাংককে হাসপাতাল থেকে ফিরছিলেন এই গায়ক। এমন সময় হঠাৎ একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সুমনের শরীরে প্রায় ১১ ঘণ্টা ধরে ৯টি সার্জারি করা হয়। ওই দুর্ঘটনায় তার স্পাইনাল কর্ডের ক্ষতি হয়। নতুন করে সার্জারির জন্যই দেশ সেরা এই শিল্পীর জার্মানিতে যাওয়া খুব জরুরি।

সংশ্লিষ্ট খবর

Back to top button