আন্তর্জাতিকএশিয়া

আফগানিস্তানে তালেবানের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা হতে পারে আজ

আফগানিস্তানে নিয়ন্ত্রণের তিন সপ্তাহ পর সরকার গঠনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে বলে জানায় তালেবান কর্তৃপক্ষ। আজ তালেবানের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণা হতে পারে। এর আগে সংগঠনটির পক্ষ থেকে চারজন মন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে।

আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদে এখন চলছে তালেবান সরকার গঠনের সর্বোচ্চ প্রস্তুতি।

সংগঠনটির সর্বোচ্চ নেতা হেবায়েতুল্লাহ আখুন্দজাদার হবেন দেশটির প্রধান নেতা। তার ডেপুটি থাকবেন তিনজন। তারা হলেন শীর্ষ নেতা মোল্লাহ আব্দুল গনি বারাদার, প্রভাবশালী হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজিুদ্দিন হাক্কানি, এবং প্রয়াত নেতা মোল্লা ওমরের ছেলে মৌলবী ইয়াকুব। এ ছাড়া আগেই ঘোষিত চার মন্ত্রী হলেন অর্থমন্ত্রী গুল আগা, ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সদর ইব্রাহিম, ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মোল্লা আবদুল কাইয়ুম জাকির ও ভারপ্রাপ্ত উচ্চ শিক্ষামন্ত্রী আবদুল বাকি হাক্কানি।

এর আগে গত ১৫ আগস্ট তালেবান কাবুল দখল করে নেওয়ার মধ্য দিয়ে আফগানিস্তানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। চুক্তি অনুযায়ী ৩১ আগস্ট আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম যুদ্ধের। একই সঙ্গে আফগানিস্তানে আনুষ্ঠানিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয় তালেবানের।

এদিকে এমন পরিস্থিতিতে পানশিরে নিয়ন্ত্রণে নিতে তালেবান ও প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে তুমুল লড়াই হয়েছে। আর কাজের অধিকারের দাবিতে হেরাতে বিক্ষোভ করেছেন নারীরা।

আফগানিস্তানে দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক পাঞ্জশির উপত্যকা ঘিরে ফেলার দাবি করেছেন তালেবানের জ্যেষ্ঠ নেতা আমির খান মোত্তাকি। তিনি সেখানকার বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেছেন, ইসলামিক আমিরাত অব আফগানিস্তান সব আফগানের আবাসস্থল।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button