সরকারের নেতৃত্বে ‘নতুন মুখ’ আনছে তালেবান

তুলনামূলক অপরিচিত নেতা মোল্লা হাসান আকুন্দ আসতে পারেন নতুন সরকারের নেতৃত্বে। আর এ কারণে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করতেই সরকার গঠনে সময় নিচ্ছে তালেবান। তবে দ্রুতই তারা সরকার গঠন করবে বলে জানায় গোষ্ঠিটি।
তালেবান প্রতিষ্ঠা মোল্লা ওমরের ছেলে ইয়াকুব হতে পারেন প্রতিরক্ষামন্ত্রী। এরই মধ্যে তালেবানের পক্ষ থেকে আন্তর্জাতিক স্বীকৃতি চাওয়া হয়েছে। রাশিয়া, চীন, পাকিস্তানসহ কয়েকটি দেশ পাশে থাকার ঘোষণা দিয়েছে। আর সন্ত্রাসবাদ বাড়লে যুক্তরাষ্ট্র আবারো আফগানিস্তানে অভিযান পরিচালনা করবে বলে মন্তব্য করেছেন রিপাবলিকান সিনেটররা।
এরই মধ্যে খুলেছে দেশটির বিশ্ববিদ্যালয়। ক্লাস হচ্ছে মাঝখানে পর্দা বসিয়ে। যার এক পাশে নারী, অন্যপাশে পুরুষ। তবে নারীদের বিষয়ে এখনো উদ্বেগ জানাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
কয়েক দিন ধরে তীব্র লড়াই চলা উত্তরাঞ্চলীয় পানশির পুরোপুরি তালেবান নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করলেও সেখানকার প্রতিরোধকারীরা বলছেন ভিন্ন কথা। ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সের দাবি, তারা পরাজিত হয়নি, লড়াই চলবে। কিন্তু তালেবান সেখানে নিজেদের পতাকা উড়িয়েছে। যার তীব্র নিন্দা জানিয়েছে ইরান।
বাংলাটিভি/ সাকিব



