তুরস্কের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী তালেবান

তালেবান তুরস্কের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বলে জানিয়েছেন আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি। মোত্তাকি বলেন, তালেবান বিশ্বের সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চায়।
মঙ্গলবার আফগানিস্তানের রাজধানী কাবুলে অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মোত্তাকি।
তুরস্কের কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে জানিয়ে এসময় তিনি আরো বলেন আমরা আশা করছি, তুরস্ক আফগানিস্তানের নাগরিকদের পাশে দাঁড়াবে এবং অবকাঠামোর উন্নয়নে সাহায্য করবে উল্লেখ করে আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি আরো বলেছেন বিশেষ করে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের পুনঃসংস্কারে সহযোগিতা করবে।
তীব্র সংকটের মধ্যে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মোত্তাকি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে তালেবানের মুখপাত্র সোহাইল শাহীন তুরস্কের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন— তালেবান তুরস্কের সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী।
বাংলাটিভি/ সাকিব



