আন্তর্জাতিকএশিয়াবাংলাদেশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা ভারতের রাষ্ট্রপতির

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আজ (১৫ ডিসেম্বর) দুপুরে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা।

 

পরিবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

ভারতের রাষ্ট্রপতির সঙ্গী হয়েছেন তার সহধর্মিণী সবিতা কোবিন্দ ও কন্যা স্বাতী কোবিন্দ, ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী, দুই জন সংসদ সদস্যসহ বিভিন্ন দফতরের উচ্চপদস্থ কর্মকর্তারা। সবিতা কোবিন্দকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান মো. আব্দুল হামিদের স্ত্রী রাশিদা খানম।

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের দর্শনার্থী খাতায় স্বাক্ষর করেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দবঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের দর্শনার্থী খাতায় স্বাক্ষর করেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button