আন্তর্জাতিকএশিয়া
ভারতের কানপুর ও তেলেঙ্গানায় সড়ক দুর্ঘটনায় ১০জন নিহত

ভারতের কানপুরে বাসের ধাক্কায় ছয় পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। সোমবার কানপুরে তাত মিল ক্রসরোডের কাছে একটি বৈদ্যুতিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানায়, দ্রুতগতির ওই বাসটি পথচারীদের পাশাপাশি বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়ার পাশাপাশি একটি পুলিশ বুথকেও গুঁড়িয়ে দেয় বাসটি। এ ঘটনায় বাসটির চালক পালিলে গেলেও বাসটি আটক করে পুলিশ। মর্মান্তিক এ দুর্ঘটনায় শোক জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ। এদিকে দেশটির তেলেঙ্গানা রাজ্যে আরেকটি সড়ক দুর্ঘটনায় চার নারী নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফুটপাতে বসে থাকা চার নারীকে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
বাংলাটিভি/ সাকিব



