আন্তর্জাতিকএশিয়া

অনাস্থা ভোটে ইমরান খানের ভাগ্য নির্ধারণ আজ

সম্মান বাঁচানোর চেষ্টায় অনাস্থা ভোট এড়িয়ে পার্লামেন্ট ভেঙে দেওয়ার কৌশল নিয়েছিলেন ইমরান খান। কিন্তু, সুপ্রিম কোর্ট তা অবৈধ ঘোষণা করে আজ শনিবার জাতীয় পরিষদের অধিবেশন বসিয়ে অনাস্থা ভোটের নিষ্পত্তি করতে বলেছেন।

পার্লামেন্টে সমর্থনের যে হিসাব-নিকাশ দাঁড়িয়েছে, তাতে অনাস্থার লজ্জা নিয়ে ইমরানের প্রস্থান হতে পারে। ভোটে হেরে গেলে ক্ষমতাচ্যুত হবেন তিনি। আর জিতলে, এ যাত্রায় শেষ রক্ষা হবে তাঁর।

সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট গত বৃহস্পতিবার অনাস্থা ভোট খারিজ এবং জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করলে দেশটির রাজনৈতিক পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়। সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী, আজ শনিবার পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশন আহ্বান করতে বাধ্য জাতীয় পরিষদের স্পিকার। আজ সকাল সাড়ে ১০টার মধ্যে এই অধিবেশন শুরু করার কথা রয়েছে।

এদিকে, ইমরান খানের সরকারের পতনের জন্য ৩৪২ আসনের পার্লামেন্টের মধ্যে ১৭২ জনের সমর্থনের প্রয়োজন। বিরোধীরা বলছে, সে সমর্থন তাঁদের রয়েছে। পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজের (পিএমএল–এন) দেওয়া তথ্য অনুযায়ী, অনাস্থা প্রস্তাবে ১৭৪ আইনপ্রণেতার সমর্থন ছিল।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button