বাংলাদেশঅর্থনীতিবানিজ্য সংবাদ

স্বল্পআয়ের মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে দ্রব্যমূল্য

লাগামছাড়া নিত্যপণ্যের বাজার যেন ক্রমশ নিম্নআয়ের মানুষের আয়ত্বের বাইরে চলে যাচ্ছে। নাকাল অবস্থা নিম্ন-মধ্যবিত্ত্বেরও। সপ্তাহঘুরে রাজধানীর বাজারে এখনও চড়া বিভিন্ন পন্যের দাম। তেল, আলু, পেঁয়াজের দর কিছুটা কমলেও চোখ রাঙাচ্ছে সবজি আর মাছের বাজার।

বছর দশেক ধরে রাজধানী ঢাকায় রিকশা চালিয়ে সংসারের খরচ মেটাচ্ছেন হামিদ মিয়া। রোজকার যা আয় হয়, তা দিয়ে কিছুকাল আগেও মোটামুটি চলে যেতো। তবে, দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান উর্ধ্বগতির কারণে নিরুপায় হয়ে পরিবারকে গ্রামে পাঠিয়ে দিয়েছেন,  এভাবেই ব্যয় কমিয়ে দিয়ে চলছে টিকে থাকার সংগ্রাম। তবুও যেন কুলিয়ে ওঠা যাচ্ছে না এই দুর্মুল্যের বাজারে।

তার মতো এমন দশা স্বল্প আয়ের প্রায় প্রতিটি মানুষের। নিত্যপণ্যের বাজারে উত্তাপ যেন কমার কোন লক্ষণই নেই। এছাড়া সবজির বাজারেও চরদাম। সপ্তাহ ঘুরে শশা, গাজর আর লেবুর দাম কিছুটা কমে আসলেও, ৬০ টাকার বেগুন আবার ছুয়েছে সেঞ্চুরি।এদিকে, এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন মাছের দামও কেজিপ্রতি আরো কিছুটা বেড়েছে।গরুর মাংসের কেজিপ্রতি দর বেড়ে এখন বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৭০০ টাকায়। ক্রেতাদেরও তাই বাধ্য হয়ে ভিন্নমুখী হতে হচ্ছে।

নিত্যপন্যের বাজার সহনীয় রাখতে নজরদারি বাড়ানোর দাবি ক্রেতাদের।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button