আন্তর্জাতিকএশিয়া

নারী দিবসে রান্নার গ্যাসের দাম কমানোর ঘোষণা ভারতের প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক নারী দিবসে রান্নার গ্যাসের দাম কমানোর ঘোষণা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকালেই এ ঘোষণা দেন।

এক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দিরা গান্ধীর জন্য ভারতীয় নারীরা কংগ্রেসকে সমর্থন করে এসেছেন। তিনি ছিলেন নারীদের রোল মডেল। বিজেপির পরিচিতি ছিল পুরুষ-প্রাধান্যের দল হিসাবে। সেখান থেকে মোদির জন্য নারীদের ধারণার পরিবর্তন ঘটেছে। বিজেপি লোকসভা নির্বাচনের যে প্রথম প্রার্থীতালিকা প্রকাশ করেছে, তাতে মাত্র ১৩ শতাংশ নারীকে প্রার্থী করা হয়েছে।

মোদি আরও বলেন, আজ নারী দিবস। আমার সরকার সিদ্ধান্ত নিয়েছে, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ১০০ টাকা কম করা হবে। এরফলে দেশের বিভিন্ন প্রান্তে থাকা কোটি কোটি নারী উপকৃত হবেন। আমাদের নারীশক্তি উপকৃত হবে।

তিনি বলেন, রান্নার গ্যাসকে আরও মানুষের সাধ্যের মধ্যে নিয়ে এসে আমরা পরিবারগুলোকে সাহায্য করার চেষ্টা করেছি। এর ফলে পরিবেশও ভালো হবে। আর এটি হলো নারীর ক্ষমতায়নে আমাদের দায়বদ্ধতার পরিচয়, তাদের জীবনযাত্রাকে আরও সহজ করার চেষ্টা।

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে রান্নার গ্যাসের দাম দুইশ টাকা কমিয়েছিল মোদি সরকার। কমানোর পর গ্যাসের সিলিন্ডারের দাম হয় ৯০০ টাকা। এখন ১০০ টাকা কমানোর পর দাম হবে ৮০০ টাকা।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button