আন্তর্জাতিকএশিয়াযুক্তরাষ্ট্র

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে ২ বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোতে বন্দুকধারীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৭ এপ্রিল) তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য বাফেলো নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, হান্ড্রেট জেনার স্ট্রিটে শনিবার দুপুর সাড়ে ১২টায় দুই ব্যক্তিকে গুলি করা হয়। এর পরপরই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের সোয়াত ইউনিট। পরে তারা দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এ ঘটনায় ভুক্তভোগী এবং অপরাধীর বিষয়ে কিছুই জানায়নি পুলিশ।

তবে সিটি অব বাফেলোর এশিয়ান অ্যাডভাইজার শাহী চৌধুরী সময় সংবাদকে বাফেলো শহরে দুই বাংলাদেশি নিহতের তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন সিলেটের ইউসুফ ও কুমিল্লার বাবু। এ ঘটনার পর বাফেলো শহরে হাজারো বাংলাদেশির মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

পুলিশ জেনার স্ট্রিট থেকে ইস্ট ফেরি স্ট্রিট পর্যন্ত ঘিরে রেখেছে।

আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button