
সাবেক তিন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাতজন বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননা মামলা করেছেন সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ।
এই সাবেক তিন প্রধান বিচারপতি হলেন সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিক ও ওবায়দুল হাসান।
আপিল বিভাগের অন্য সাবেক চার বিচারপতি হলেন সৈয়দ ঈমান আলী, মির্জা হোসেইন হায়দার, আবু বকর সিদ্দিকী ও মোহাম্মদ নুরুজ্জামান।



