অর্থনীতিবাংলাদেশ

বৈষম্যহীন ও গতিশীল অর্থনীতির জন্য টাস্কফোর্স গঠন

বৈষম্যহীন ও গতিশীল অর্থনীতি তৈরির জন্য ১২ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করেছে বাংলাদেশের সরকার। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক ড. কে এ এস মুরশিদকে এই টাস্কফোর্সের প্রধান করা হয়েছে।

পরিকল্পনা বিভাগ থেকে মঙ্গলবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয় বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

টেকসই ও গতিশীল অর্থনীতির ভিত্তি স্থাপনে আগামী তিনমাসের মধ্যে এই টাস্কফোর্স একটি প্রাথমিক প্রতিবেদন তৈরি করবে।

টাস্কফোর্সের অন্য সদস্যরা হলেন- বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা আখতার মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান, কমনওয়েলথ সেক্রেটারিয়েটের গবেষণা বিভাগের সাবেক প্রধান ড. আবদুর রাজ্জাক, ইয়েল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুশফিক মোবারক, বুয়েটের অধ্যাপক ড. শামসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক, এমসিসিআই’র সাবেক সভাপতি নাসিম মঞ্জুর, বিআইডিএস-এর গবেষণা পরিচালক ড. মনজুর আহমেদ, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, বিডিজবস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম ফাহিম মাশরুর এবং পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. মো. কাওসার আহমেদ।

সংশ্লিষ্ট খবর

Back to top button