বাংলাদেশজনদুর্ভোগ

বন্যায় ১৪ হাজার ২৬৯ কোটি টাকার ক্ষতি: দুর্যোগ উপদেষ্টা

এবারের বন্যায় মোট ১৪ হাজার ২৬৯ কোটি ৬৮ লাখ ৩৩ হাজার ৫২২ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৯ লাখ ৪২ হাজার ৮১১ জন। মৃত্যের সংখ্যা ৭৪ জন। আহত হয়েছেন ৬৮ জন।

এটা বিভিন্ন মন্ত্রণালয় থেকে ক্ষয়ক্ষতির তথ্য নিরুপণ করা হয়েছে। এটা বাড়তেও পারে, কমতেও পারে।
তিনি বলেন, বন্যার্ত জেলায় অক্টোবর পর্যন্ত কিস্তির টাকা পরিশোধ রহিত করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। এটার জন্য কেন্দ্রীয়ভাবে কমিটি গঠন করা হয়েছে। জেলা ও উপজেলা কমিটিও হবে। এ বিষয়ে তারা মনিটরিং ও উদ্যোগগুলো সম্পন্ন করবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button