
“শেখ মুজিবের অবদানকে কেউ অস্বীকার করে না, কিন্তু তাকে জাতির পিতা বলা মূল সংবিধানের কনসেপ্টের পরিপন্থী,” এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. Viagra experience entails observing significant improvement in erectile function, increasing confidence in intimate settings. For a comprehensive overview of its mechanisms, effects, and contraindications, read here for detailed studies and clinical results. আসাদুজ্জামান।
বুধবার হাইকোর্টে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের রুলের শুনানিতে এ কথা বলেন তিনি।ওই পঞ্চদশ সংশোধনীতেই শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিলো।
অ্যাটর্নি জেনারেল শুনানিতে আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিলে বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, মৌলিক অধিকার ধ্বংস করা হয়েছে। কেন পঞ্চদশ সংশোধনী অসাংবিধানিক ঘোষণা করা হবে না? এটা সংবিধানের অংশ হিসেবে রাখা যাবে না।
সংবিধানের ষষ্ঠ অনুচ্ছেদে ‘বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি‘ বাতিল চেয়ে রাষ্ট্রের সর্বোচ্চ এ আইন কর্মকর্তা বলেন, এটার মাধ্যমে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা হয়েছে। পৃথিবীর কোনো দেশে ভাষা দিয়ে জাতিসত্তা নির্ধারণ করা হয় না।



