অন্তর্বর্তী সরকারবাংলাদেশ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন

মানবতাবিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দলের বিরুদ্ধে ট্রাইব্যুনাল শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারবে- এমন বিধান রেখে ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ, ২০২৪’ এর খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এর খসড়া অনুমোদন করা হয়। এদিন বেলা ১১টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর এদিনই প্রথম সচিবালয়ে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে সভাপতিত্বও করেন তিনি।
১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইন সংশোধন করে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এই অধ্যাদেশ এনেছে।



