খেলাধুলাক্রিকেট

আইপিএলের তিন মৌসুমের সময়সূচি জানিয়ে দিল বিসিসিআই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) তিন মৌসুমের সময়সূচি একসঙ্গে জানিয়ে দিয়েছে বিসিসিআই। ২০২৫, ২০২৬ ও ২০২৭ আইপিএলের দিনক্ষণ চূড়ান্ত করে তারিখগুলো ফ্র্যাঞ্চাইজিদের পাঠিয়েছে তারা। এ সংক্রান্ত চিঠি দেখতে পেয়েছে ইএসপিএনক্রিকইনফো।

ক্রিকেটবিষয়ক এই সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২৫ সালের আইপিএল শুরু হবে ১৪ মার্চ, ফাইনাল হবে ২৫ মে।

এছাড়া ২০২৬ সালের আইপিএল ১৫ মার্চ শুরু হয়ে চলবে ৩১ মে পর্যন্ত। আর ২০২৭ আইপিএল শুরু ১৪ মার্চ, ফাইনাল ৩০ মে।

টুর্নামেন্টের দৈর্ঘ্য যেমন একেক মৌসুমে একেকরকম, তেমনি ম্যাচের সংখ্যাতেও ভিন্নতা আছে। গত দুই আসরের মতো আগামী আসরেও মোট ম্যাচ ৭৪টি, পরের আসরে হবে ৮৪টি এবং ২০২৭ আসরে ৯৪টি।

তাই ধারণা করা হচ্ছে, টুর্নামেন্টের ফরম্যাটেও পরিবর্তন আনার পরিকল্পনা করছে আইপিএল কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট খবর

Back to top button