ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির আহবায়ক কমিটি গঠন

মো. সাইফুল আলমকে আহবায়ক ও এম এ বাতেনকে যুগ্ম আহবায়ক করে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির ২৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
শনিবার বিকেলে ঢাকা পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে তলবী সভায় আগের কমিটি বাতিল করে এই আহবায়ক কমিটি গঠন করা হয়। অন্য যুগ্ম আহবায়করা হলেন: আক্তারুজ্জামান বাবুল, এ এস এম আহম্মেদ খোকন, অধ্যাপক ইকবাল হোসেন রাজু ও আলমগীর কবির। তলবী সভায় ঢাকা শহর ও শহরতলীর পরিবহন সেক্টরের নীতি নির্ধারক ও তৃণমূল কমিটির মালিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে আগের কমিটি বাতিল করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়। আগামী এক মাসের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী সড়ক পরিবহন মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠনের অনুমোদন নেয়া হবে।
সভায় কাউন্সিলর কাজী জোবায়ের মাসুদ বলেন, আগস্ট বিপ্লবের পর দেশের পরিবহন খাতে সীমাহীন নৈরাজ্য ও বিশৃঙ্খলা দেখা দেয়। আগের কমিটির কেউ দেশ ছেড়েছেন, কেউ দেশেই আত্মগোপনে রয়েছেন। পরিবহন খাতে এর কুপ্রভাব পড়েছে। সমিতির গঠনতন্ত্র অনুযায়ী তিনি আহ্বাক কমিটি গঠনের প্রস্তাব দেন। এতে কাউন্সিলর ও মালিকরা সম্মতি জ্ঞাপন করেন। আহ্বায়ক মো. সাইফুল আলম পরিবহন খাতের সংস্কারে সকলের সহযোগিতা কামনা করেন।



