অন্তর্বর্তী সরকারকূটনীতিবাংলাদেশ
সংখ্যালঘু ইস্যুতে কূটনীতিকদের ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের পরিস্থিতি, চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার ও ইসকনসহ সাম্প্রতিক ঘটনার বিষয়ে আজ বিদেশি কূটনীতিকদের আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবে সরকার। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান।
গত কয়েকদিনে বাংলাদেশ নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন ফোরামে সরকারের প্রতিনিধিরা যা বলেছেন তারই সারাংশ তুলে ধরা হবে ব্রিফিংয়ে।
সাম্প্রতিক সময়ে ইসকনসহ সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় সংবাদমাধ্যমে নানা রকম খবর ছাপা হচ্ছে। যার অনেকগুলোই অসত্য বলে দাবি করে পররাষ্ট্র উপদেষ্টাসহ সরকারের দায়িত্বশীল প্রতিনিধিদের অনেকেই গত কয়েকদিনে বক্তব্য দিয়েছেন।
সরকার তাদের দাবির পক্ষে কূটনৈতিক ব্রিফিংয়ে দালিলিক প্রমাণ হাজির করবে বলে ধারণা করা হচ্ছে।



