আন্তর্জাতিকবলিউডবিনোদন

শাহরুখ বললেন, এই টাকা আমার জন্য হারাম,কোনও সুদ লাগবে না

বলিউড অভিনেতা শাহরুখ খান। ক্যারিয়ারে সফলতার বাইরেও অভিনেতার সুখ্যাতি রয়েছে পরোপকারী হিসেবে। বলিউড ‘বাদশা’ শাহরুখ খান কতটা পরোপকারী সেই তথ্য সম্প্রতি প্রকাশ্যে আনলেন প্রযোজক রেণু চোপড়া। ছেলে অভয় চোপড়ার প্রথম ছবি ‘ইত্তেফাক’-এর জন্য আর্থিক সাহায্য করেও এক টাকা সুদ নেননি অভিনেতা। সম্প্রতি এমনই এক ঘটনার কথা ফাঁস করলেন প্রয়াত নির্মাতা রবি চোপড়ার স্ত্রী রেণু চোপড়া।

রেণু জানান, কীভাবে তার পরিবারের কঠিন সময়ে পাশে এসে দাঁড়িয়েছিলেন শাহরুখ। কোনো দিক চিন্তা না করেই তার ছেলে পরিচালিত প্রথম সিনেমা ‘ইত্তেফাক’-এর প্রযোজক হতে এককথায় রাজি হয়ে যান শাহরুখ। এমনকি ছবির চিত্রনাট্যটুকুও শোনেননি তিনি, এমনকী পড়েনওনি! শুধু তাই নয়, এই ছবি প্রযোজনা করার জন্য যে পরিমাণ টাকা শাহরুখ বিনিয়োগ করেছিলেন তার উপর সুদ নিতেও অস্বীকার করেছিলেন কিং খান।

সেসময় রেণু আশ্বাস দিয়ে বলেন, ‘কথা দিচ্ছি আমার ছেলে তার হৃদয় দিয়ে সিনেমাটি বানাবে।’ তিনি আরও যোগ করেন, ‘এটি ছিল আমার ছোট ছেলে অভয়ের প্রথম ছবি। তবে শাহরুখের নীতি ছিল, ঘোড়াকে নয় বরং চালককে সমর্থন করেন তিনি। যে কোনও আর্থিক লেনদেনের হিসেব ৫০ শতাংশ হয়। এ ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। ছবি মুক্তির পর স্বাভাবিকভাবেই বিনিয়োগের ওপর একটা সুদের হিসাব থাকে। তবে শাহরুখ খান এমনই এক মানুষ তিনি সেই সুদের টাকা নিতে অস্বীকার করেন।

রেণু বলেন, ‘শাহরুখ সোজা আমাকে জানিয়ে দেন, ‘এই টাকা আমার জন্য হারাম। কোনও সুদ লাগবে না।’

২০১৭ সালে মুক্তি পাওয়া এই ছবিতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা, সোনাক্ষী সিনহা, অক্ষয় খান্নাসহ অনেকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button