মৃত পাওয়া গেল হ্যাকম্যান, স্ত্রী ও কুকুরকে

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় সংবাদমাধ্যম সান্তা ফে নিউ মেক্সিকান জানায়, তাঁদের বাড়ি থেকে মৃত অবস্থায় পাওয়া যায় হ্যাকম্যান, তাঁর স্ত্রী এবং তাঁদের কুকুরটিকে। যদিও মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে স্থানীয় কর্মকর্তারা প্রথমে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ার দিকে ইঙ্গিত করছেন।
নিউ মেক্সিকো পয়জন কন্ট্রোলের তথ্য অনুযায়ী, শীতকালে কার্বন মনোক্সাইড বিষক্রিয়া বেড়ে যাওয়ার প্রবণতা থাকে। শীতকালে গরম রাখতে হিটার ও চুল্লির ব্যবহার বাড়ানোর কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটে। রাজ্যে ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে ৭৩ জনের মৃত্যু ঘটে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায়।
এদিকে, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা জিন হ্যাকম্যানের মৃত্যুর পেছনে কার্বন মনোক্সাইড বিষক্রিয়া হওয়ার আশঙ্কার কথা তুলে ধরেছেন।
অন্য একজন বলেন, ‘এটা সম্ভবত কার্বন মনোক্সাইড বিষক্রিয়া, কারণ দুইজন ও একটি কুকুরের মৃত্যুর ঘটনা বেশ সন্দেহজনক।’
তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অনেকেই আরও মন্তব্য করেছেন, এ ধরনের বিষক্রিয়া তাদের পরিচিতদের মধ্যেও ঘটেছে, যখন গ্যারেজের মধ্যে কার্বন মনোক্সাইড জমে গিয়ে দুর্ঘটনা ঘটে।



