
স্আলা্সিইসির সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে বিরাটকে দেখা যাচ্ছে পাঁচ নম্বরে। অবশ্য কেবল তিনিই নন, সেরা চারের তিনজনই ভারতের। শুভমান গিল আর রোহিত শর্মাও কোহলির সাথে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সামলাচ্ছেন ভারতের টপ অর্ডার। আবার শুভমান গিল তো আছেন র্যাংকিংয়ের শীর্ষে।
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি আর পাকিস্তানের সাথে ৪৬ রান করে রেটিং পয়েন্ট নিয়েছেন বাড়িয়ে। লিডারবোর্ডের টপ পজিশনটা করেছেন আরো মজবুত। শীর্ষে উঠেছিলেন এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ড সিরিজে এক সেঞ্চুরির সাথে জোড়া ফিফটি হাঁকিয়ে।
বোঝাই যাচ্ছে, টিম ইন্ডিয়ার ব্যাটিং ডেপথ কতটা শক্ত। আগেই অনুমিত, পাকিস্তানের আয়োজনে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটাররা রান পাবেন। সেটাই সত্যি হচ্ছে। আগে ব্যাট করে তিনশ’ প্লাস রান তুলেও স্বস্তিতে থাকতে পারছে না দলগুলো। যদিও দুবাইয়ের উইকেট কিছুটা ট্রিকি, কিন্তু সেখানেও টিম ইন্ডিয়ার ইনফর্ম টপ অর্ডার শিরোপা জয়ের দৌড়ে ওদের ভালোভাবেই রাখছে ফেভারিটের কাতারে।
আর এসব ভবিষ্যদ্বাণী চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই করেছিলেন লিজেন্ড ক্রিস গেইল। নিজের আরসিবি টিমমেট কোহলিকে নিয়ে বলেছিলেন, কোহলি রান পাচ্ছে না সেটা কোন ব্যাপারই না, হয়তো এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেই সে রানের ফোয়ারা ছোটাবে, সেঞ্চুরিও করবে। গেইলের কথাগুলো এখন পর্যন্ত খেটেছে অক্ষরে অক্ষরে।
তবে ক্যারিবিয়ান কিং আরো একটা মন্তব্য করেছিলেন, এবারের আসরে ভারতই ফেভারিট। তাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। চতুর জ্যোতিষী গেইলের এই অনুমানটাও কি সত্যি হবে তবে? চিরশত্রু পাকিস্তানের আয়োজিত টুর্নামেন্ট থেকে শিরোপা ছিনিয়ে নিয়ে যাবে ভারত?



