আন্তর্জাতিকএশিয়াযুক্তরাষ্ট্র

এবার মার্কিন পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্কারোপ চীনের

মার্কিন পণ্যে অতিরিক্ত শুল্ক ও কিছু বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে চীন। চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের ওপর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের পাল্টা পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নিল চীন। যুক্তরাষ্ট্র থেকে আসা সব পণ্যে আগামী ১০ এপ্রিল থেকে অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক বসবে বলে জানিয়েছে চীনের অর্থ মন্ত্রণালয়।

সেই সঙ্গে সামারিয়াম, গ্যাডোলিনিয়াম, টার্বিয়াম, ডিসপ্রোজিয়াম, লুটেনিয়াম, স্ক্যান্ডিয়াম ও ইট্রিয়ামসহ মাঝারি ও ভারী বিরল খনিজ রপ্তানিতে নিয়ন্ত্রণ আনার ঘোষণাও দিয়েছে বেইজিং।

গত বুধবার নতুন ‘রিসিপ্রকাল ট্যারিফ’ নীতির অংশ হিসেবে শতাধিক দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প।

তার এ ঘোষণায় চীন থেকে আমদানি করা পণ্যে আরো ৩৪ শতাংশ শুল্ক বাড়িয়ে ৫৪ শতাংশ করা হয়।

জানুয়ারিতে হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পরপরই ট্রাম্প চীনা আমদানির ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেন। বুধবার একই শুল্ক নীতিতে বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা এতদিন ছিল গড়ে ১৫ শতাংশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button