দুর্নীতিঅপরাধআইন-বিচারবাংলাদেশ

নাসার নজরুলের স্ত্রীর দুই ফ্ল্যাট জব্দ, ৫৫ কোম্পানির শেয়ার অবরুদ্ধ

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের স্ত্রী ও গ্রুপটির পরিচালক মিসেস নাসরিন ইসলামের নামে থাকা দুইটি ফ্ল্যাট জব্দ এবং ৫৫ কোম্পানির বিপুল শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব শুনানি শেষে এ আদেশ দেন।

ফ্ল্যাট দুইটি মহাখালী ডিওএইচএসে, যার মূল্য ৪ কোটি টাকা বলে উল্লেখ করেছে দুদক। এছাড়া ৫৫টি কোম্পানি নাসা গ্রুপসহ অন্য কোম্পানি রয়েছে।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন। আবেদনে বলা হয়, নাসরিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক ঘুস ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২০ কোটি ২৬ লাখ ৫৯ হাজার ৮৫০ টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু অর্জনপূর্বক নিজ ভোগ দখলে রাখার দায়ে মামলা করা হয়েছে। তদন্তকালে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, আসামি তার নামীয় স্থাবর, অস্থাবর সম্পদগুলো বিক্রি, স্থানান্তর করার চেষ্টা করছেন। বিক্রি হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির কারণ রয়েছে। তাই অবিলম্বে এসব সম্পদ জব্দ ও ফ্রিজ করা আবশ্যক।

সংশ্লিষ্ট খবর

Back to top button