
‘স্যাকনিল্ক’র সবশেষ তথ্য অনুসারে, স্পোর্টস ড্রামা সিনেমাটি ধীর গতিতে হলেও, শুরুটা খুব খারাপ করেনি। প্রথম দিনে ১১.০৫ কোটি রুপি আয় করেছেন আমির খান।
শুক্রবার (২০ জুন) সিনেমাটির মুক্তির প্রথম দিন হিন্দি দর্শক ছিল ১৭.৭৩ শতাংশ। সকালের শোগুলোতে দখল ছিল শতকরা ১৬.৭৪ ভাগ এবং বিকেলের শোগুলোর জন্যও একই ছিল। সান্ধ্যকালীন শোয়ের সময় সংখ্যাটি কিছুটা বেড়ে শতকরা ২০.২১ হয়েছিল।
তবে ‘সিতারে জামিন পার’ প্রথম দিনে, আমিরেরই শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাল সিং চাড্ডা’র নম্বর পার হতে পারেনি। ২০২২ সালে মুক্তির প্রথম দিনে ১১.৭ কোটি রুপি আয় করেছিল ‘লাল সিং চাড্ডা’। এমনকী সালমান খান অভিনীত ‘সিকান্দার’ অনেক বেশি আয়ের পরিমাণ নিয়ে মুক্তি পেয়েছিল। এটি মুক্তির প্রথম দিন ২৬ কোটি রুপি আয় করেছিল।
এদিকে ‘সিতারে জামিন পার’ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ায় প্রতিযোগিতার মুখে পড়েছে ‘হাউজফুল ৫’। এমনি ১৫ নম্বর দিনে এসে, সিনেমার আয় তলানিতে নেমে এসেছে। আর আমিরের সিনেমার কারণে অক্ষয়, অভিষেক, রীতেশরা আয় করলেন ১ কোটির চেয়ে কিছু বেশি।
‘স্যাকনিল্ক’র প্রাথমিক তথ্য অনুসারে, ‘হাউসফুল ৫’ ১৫ তম দিনে, অর্থাৎ তৃতীয় রোববারে ভারতের বক্স অফিসে ১.৮৫ কোটি রুপি সংগ্রহ করেছে। আপাতত সিনেমার মোট আয় ১৬৯.৯৫ কোটি রুপি।



