খেলাধুলাক্রিকেট

আকরামকে টপকে বুমরাহর রেকর্ড

এশিয়ান বোলারদের মধ্যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও  দক্ষিণ আফ্রিকার মাটিতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। এক্ষেত্রে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে ছাড়িয়ে গেলেন তিনি।

হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টের দ্বিতীয় দিন ৩ উইকেট নেন বুমরাহ। এর মাধ্যমে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মাটিতে মোট ৩২ ম্যাচ খেলে ১৪৮ উইকেট শিকার করেছেন বুমরাহ। এতে ভেঙে যায় আকরামের রেকর্ড।

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মাটিতে মোট ৩২ ম্যাচ খেলে আকরাম শিকার করেছেন ১৪৬ উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিন ৩ উইকেট নিয়ে আকরামের রেকর্ড দখলে নিলেন বুমরাহ।

অস্ট্রেলিয়ার মাটিতে ১২ ম্যাচে ৬৪, ইংল্যান্ডে ১০ ম্যাচে ৪০, নিউজিল্যান্ডে ২ ম্যাচে ৬ এবং দক্ষিণ আফ্রিকায় ৮ ম্যাচে ৩৮ উইকেট নিয়েছেন বুমরাহ।

অন্যদিকে আকরাম, অস্ট্রেলিয়ায় ৯ ম্যাচে ৩৬, ইংল্যান্ডে ১৪ ম্যাচে ৫৩, নিউজিল্যান্ডে ৭ ম্যাচে ৫০ এবং দক্ষিণ আফ্রিকার মাটিতে ২ ম্যাচে ৭ উইকেট শিকার করেছেন।

এই তালিকায় তৃতীয় স্থানে আছেন ভারতীয় স্পিনার অনিল কুম্বলে। ৩৫ ম্যাচে ১৪১ উইকেট শিকার করেছেন তিনি।

চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন ভারতের দুই পেসার ইশান্ত শর্মা ও মোহাম্মদ সামি। ইশান্ত ৪১ ম্যাচে ১৩০ ও সামি ৩৪ ম্যাচে ১২৩ উইকেট নিয়েছেন।

ষষ্ঠ স্থানে আছেন ১৩৩ ম্যাচে ৮০০ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ডের মালিক শ্রীলংকার মুত্তিয়া মুরালিধরন। ২২ ম্যাচ খেলে ১২০ উইকেট নিয়েছেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button