বিশ্ববাংলা

মালদ্বীপে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ ফোরামের মতবিনিময়

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি : মালদ্বীপে কর্মরত প্রবাসী সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ ফোরাম মালদ্বীপ। শনিবার (১৩ সেপ্টেম্বর 2025) রাজধানী মালের ম্যানহাটন বিজনেস হোটেলের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ ফোরামের নেতৃবৃন্দ এবং প্রবাসী সাংবাদিকরা অংশ নেন। আলোচনায় বক্তারা প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, মালদ্বীপে কর্মসংস্থানের সুযোগ-সুবিধা, প্রবাসীদের সমস্যার সমাধান এবং বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গণমাধ্যমের কার্যকর ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন।

বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক মো. সাজ্জাত হোসেন তাঁর বক্তব্যে প্রবাসী সাংবাদিকদের অবদানকে আন্তরিকভাবে স্বীকৃতি দিয়ে বলেন, বিদেশের মাটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আশা-আকাঙ্ক্ষা, সাফল্য ও সমস্যা তুলে ধরতে সাংবাদিকরা যেভাবে নিরলসভাবে কাজ করছেন, তা সত্যিই প্রশংসনীয়।

প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ও নিউজ২৪ টেলিভিশন এবং ঢাকা পোস্ট এর মালদ্বীপ প্রতিনিধি এমরান হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের প্রতিনিধি ওমর ফারুক খন্দকার, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান, সহ-সভাপতি ও ওয়ান নিউজ বিডি প্রতিনিধি মো. রবিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ও জিটিভি প্রতিনিধি আব্দুল্লাহ কাদের, সহ-সাংগঠনিক সম্পাদক ও বাংলা টিভি প্রতিনিধি মো. সোহেল রানা সভায় উপস্থিত ছিলেন।

এছাড়া বাংলাদেশ ফোরাম মালদ্বীপের প্রকাশনা ও পাঠাগার সম্পাদক মো. দিদারুল আলম, প্রচার সম্পাদক মাশহুদুল ইসলাম মাসুদ, সহকারী অফিস সম্পাদক মো. মিজানুর রহমান এবং আইল্যান্ড শাখার সহ-সভাপতি আব্দুল গুফরান সভায় অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, প্রবাসী সাংবাদিকরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে যেমন ভূমিকা রাখছেন, তেমনি প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষা ও কল্যাণে নানা উদ্যোগ গ্রহণে সহায়ক ভূমিকা পালন করছেন। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশ ফোরাম যৌথভাবে কাজ করে প্রবাসীদের স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে।

আলোচনার শেষ পর্যায়ে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন বাংলাদেশ ফোরামের নেতারা।

হাসান মাহমুদ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button