আলীগের অনিয়ম দূর্নীতিবাংলাদেশ

প্লট দুর্নীতির মামলায় হাসিনা-রেহানা-টিউলিপের কারাদণ্ড

পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ মোট ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার (১ ডিসেম্বর) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন। রায়ে শেখ হাসিনাকে ৫ বছর, শেখ রেহানাকে ৭ বছর এবং টিউলিপ সিদ্দিককে ২ বছর কারাদণ্ড দেওয়া হয়। মামলার অন্যান্য আসামিদেরও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

রায়কে কেন্দ্র করে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য।

মামলার নথি অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত ১৩ জানুয়ারি দুদকের উপপরিচালক সালাহউদ্দিন মামলা দায়ের করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button