বাংলাদেশঢালিউডবিনোদন

পরীমণির চ্যালেঞ্জ

সোশ্যাল মিডিয়ায় শাড়িকে কেন্দ্র করে এক ব্যতিক্রমী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আবারো আলোচনায় পরীমণি। রুচিশীল শাড়ি আর ঐতিহ্যবাহী সাজে নানা অনুষ্ঠানে নজর কাড়া এই নায়িকা লিখেছেন, “আজ থেকে আগামী ৩০ দিন শাড়ি পরার চ্যালেঞ্জ। আসো মনুরা।”

মজার ছলে বিশেষ দ্রষ্টব্যও জুড়ে দিয়ে পরীমণি লিখেন, “যে ফেল করবা, সে আমাকে সিলেট ঘুরতে নিয়ে যাবা।” তার এমন ঘোষণা মুহূর্তেই ভক্তদের মধ্যে তৈরি করেছে ব্যাপক সাড়া। বহু অনুসারী মন্তব্য করে চ্যালেঞ্জে অংশ নেওয়ার আগ্রহ জানাচ্ছেন।

পরীমণি নিজের প্রতিক্রিয়ায় বলেন, “আপনাদের ভালোবাসা আমাকে প্রতিনিয়ত সাহস দেয় নতুন কিছু করতে। ‘বডি’ এখন শুধু ব্র্যান্ড নয়, এটা আমার সন্তানসম।”

এদিকে, পরীমণির বেশ কয়েকটি নতুন চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি চুক্তিবদ্ধ হয়েছেন ‘গোলাপ’ নামের নতুন সিনেমায়, যেখানে তার সঙ্গে অভিনয় করবেন নিরব হোসাইন।

সংশ্লিষ্ট খবর

Back to top button