
সম্প্রতি খাঁচা থেকে সিংহ বেরিয়ে যাওয়ার ঘটনায় মুখ খুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান। রাজধানী মিরপুরের জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে পড়া সিংহের ছবি শেয়ার করে খাঁচায় বন্দী করে পশুপাখি প্রদর্শনী বন্ধের দাবি জানিয়েছেন।
শনিবার একটি সিংহের ছবি শেয়ার করে অভিনেতা লিখেছেন, খাঁচায় বন্দী জীব প্রদর্শনী বন্ধ হোক। হয় সাফারি পার্কের ব্যবস্থা করেন যেখানে পশুপাখি উন্মুক্ত থাকবে মানুষ খাঁচায় করে দেখতে যাবে নয়তো দরকার নেই। আমার বাচ্চাদের আমি এনিমেল প্ল্যানেট দেখায় পশুপাখি চিনিয়ে নিব।
চিড়িয়াখানা বন্ধের দাবি জানিয়ে তিনি লেখেন, চিড়িয়াখানা বন্ধ হোক, পশুপাখিদের বন্দী প্রদর্শনী বন্ধ হোক।
প্রসঙ্গত, শুক্রবার (০৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে একটি সিংহা খাঁচা থেকে বেরিয়ে পড়ে। দুর্বল সিংহটির ছবি ছড়িয়ে পড়তেই সামাজিকমাধ্যমে নিন্দার ঝড় ওঠে। অভিনেতার আরশের মতো অনেকেই চিড়িয়াখানা বন্ধের দাবি জানিয়ে পোস্ট করেন। মিরপুরের জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে যাওয়া সিংহটি শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে জাল দিয়ে ধরা হয়।



